Khulna Covid Response and Recovery Project held workshop

shear

স্টাফ রিপোর্টারঃ মোঃ হাসিবুজ্জামান টিপু খুলনা সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে “লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি” প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ অক্টোবর) দুপুরে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও সক্ষম করে তোলা, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং কোভিডসহ আগামীর দুর্যোগ মোকাবেলায় জনগণের সহনশীলতা বাড়ানো। মহামারির সময় বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে—এই ক্ষতি পুষিয়ে নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে।” তিনি আরও জানান, খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা এবং খুলনা সিটি কর্পোরেশন এই প্রকল্পের আওতাভুক্ত। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতি ৮৪ শতাংশ হওয়ায় তিনি সংশ্লিষ্টদের সতর্কভাবে কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেন এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিসিআরআরপি’র প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিঞা, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, এলজিডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাঃ নূরুল ইসলাম কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.