Makes any award recipient responsible: EB Vice-Chancellor

shear

EB Representative:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বিশ্ববিদ্যালয়ে বসন্ত। যে কোন অ্যাওয়ার্ড প্রাপককে যেমন দায়িত্বশীল করার পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপনা জোগায়।

রবিবার (১০ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আজকে যারা ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছন, মূলত আপনারা আলোর পথের দেখা পেয়েছেন। এই পথ বেয়ে নিজেদেরকে ভবিষ্যতে তৈরি করে নিবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষদে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে পুরষ্কৃত করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের মধ্য থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রাকিবুল্লাহ ও জামিলুর রহমান এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কামরুল ইসলাম ও আনিসুর রহমান। কলা অনুষদের মধ্য থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ মাহমুদুল হাসান আয়সাল, আরিফুর রহমান ও মোঃ শাহীন হোসেন। আইন অনুষদের মধ্য থেকে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের জামাল উদ্দীন, শারমিন আক্তার, আরিফুল ইসলাম ও আব্দুল হালিম। সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্য থেকে অর্থনীতি বিভাগের জুয়েল রানা, সুপ্রীতি দত্ত তমা ও শামীম হোসাইন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাফিউল মুইদ। ব্যাবসায় প্রশাসন অনুষদের মধ্য থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান ও জান্নাতুল ফেরদৌস মীম এবং মার্কেটিং বিভাগের ইমতিয়াজ আহমেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তানভীর আহমেদ তন্ময় ও মুজতবা রাফিদ হাসান এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের আলাউদ্দিন। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের মধ্য থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের খালেদ হোসেন শিশির ও সংগীতা রানী অধিকারী, এবং ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ সিকদার। জীববিজ্ঞান অনুষদের মধ্য থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু রেজা ও উম্মে আসমা কেয়া এবং ফার্মেসি বিভাগের আফিয়া ইবনাত সিমকি ও সজনী খাতুন। বিজ্ঞান অনুষদের মধ্য থেকে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের উম্মে হাবিবা তিনি ও মাহমুদা হোসান গনিত বিভাগের আফিদা সুলতানা এবং পরিসংখ্যান বিভাগের জীবন কর্মকার।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.