Ramganj has cheated brother's land
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জাকির হোসেনের পৈত্রিক জমি কৌশলে হাতিয়ে নিয়েছে তারই আপন বড় ভাই শেখ বুলবুল আহম্মেদ বাবু । ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাকির হোসেন(৪০) ও শেখ বুলবুল আহমেদ বাবু(৪৮)আপন দুই ভাই। পিতার মৃত্যুর পর তাদের যৌথ পারিবারিক বন্টন নামা অনুযায়ী ছোট চাচা আব্দুর রশিদের কাছ থেকে মিলিতভাবে ১৫ শতাংশ জমির দাবিদার হন। কিন্তু বড় ভাই শেখ বুলবুল আহমেদ বাবু গত ২৭/০৫/২৪ তারিখে তার চাচা আব্দুর রশিদকে গোপনে আর্থিক সুবিধা প্রদান করে হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পুরো জমিটি নিজের…
