Abu Taher, Ramganj Representative:
রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক নির্বাচিত হওয়ায়, মতিঝিল থানা বিএনপির সাবেক সভাপতি, মতিঝিল ১০ ওয়ার্ড এর সাবেক কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ হারুন রশিদ হারুনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের সামনে ফুলের সংবর্ধণা শেষে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল র্যালী নিয়ে রামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, রমনা থানা কৃষকদলের আহবায়ক বেলালউন নবী ভুইয়া, ঢাকা কলেজ ছাত্রদল নেতা সবুজ ওমর, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক,পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, কলেজ ছাত্রদলের সভাপতি বাহার হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল, ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর নবী, উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুল্লা কাজী, পৌর মতসজিবী দলের নেতা কামাল হোসেন, মমিন আঠিয়া, উপজেলা তাতিদলের সভাপতি মোঃ হোসেন, পৌর যুবদল নেতা ডাঃ এমরান, উপজেলা যুবদল নেতা আব্দুল আজীজ মজুমদার, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর যুবদল নেতা মামুন মোল্লা, ছাত্রনেতা পারভেজ, যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল বেচারাম, নোঁয়াগাও ইউনিয়ন বিএনপি নেতা নুরু শেখ, যুবদল নেতা মন্নান ব্যাপারী, সুমন আকন্দ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
