UN recommends the abolition of RAB and NTMC
গত জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ মানবাধিবাকার কমিশন। সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-কে বিলুপ্ত করার সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর কার্যক্রম সীমিত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আধা-সামরিক বাহিনী আনসার ও ভিডিপিকে নিরস্ত্র করার পরামর্শও দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কোনো অতি জরুরি মূহুর্ত ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের জুলাই…
