In Ramganj, a disabled girl is raped by the temptation of B, Thana.
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে ইউছুফ নামের এক ৬০ বছরের লম্পট বৃদ্ধের বিরুদ্ধে। সৃষ্ট ঘটনায় ধর্ষিতার মা নুরজাহান বেগম বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর প্রামের জমাদ্দার বাড়ির ইউছুফ মিয়ার বসতঘরে। সংবাদ পেয়ে রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাড়ির আইসি মোঃ মমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলা দায়েরের পর থেকে ধর্ষক ইউসুফ হোসেন অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভাটিয়ালপুর গ্রামের খলিল ব্যাপারী বাড়ির দিনমজুর আমির হোসেনের…
