Recommended change of constitutional name of Bangladesh
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ রাখার সুপারিশ করা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। শুধু গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন চারটি মূলনীতির সুপারিশ করেছে সংস্কার কমিশন। এগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। প্রতিবেদনে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো, সংসদের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়। দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের বিষয়ে সুপারিশে বলা হয়, সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রে…
