10 projects worth Tk 4,246 crore in Ekneke

shear

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন তিন হাজার ৬৩২ কোটি এক লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলো নিজস্ব অর্থায়ন করবে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- অর্থ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম কর ভবন নির্মাণ’ প্রকল্প, নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প ‘মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’ প্রকল্প, ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) ’ প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্প ও ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প।

এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন সেতু পুনঃনির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্প, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘নেপালের লুম্বিনী সংরক্ষণ এলাকায় বাংলাদেশ বৌদ্ধ বিহার কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এবং খাদ্য মন্ত্রণালয়ের ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত’ প্রকল্প।

সভায় পরিকল্পনা উপদেষ্টা আগের অনুমোদিত ৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করেন।

সেগুলো হলো- (১) রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, বিভাগীয় কমিশনার ও ডিআইজি’র বাংলো নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প। (২) সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প, (৩) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, (৪) সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, (৫) মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), (৬) আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প, (৭) পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত) প্রকল্প, (৮) বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়), (৯) আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট -২য় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.