nationality

বৃহস্পতিবার একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা

Chief Advisor will give Ekushey Padak on Thursday

আগামীকাল বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাল বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ এ তথ্য জানান। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। মনোনীতরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহ্ফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে…
SUPER MORE
যেখানেই হাত দেই সেখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়: উপদেষ্টা মাহফুজ

Wherever I give my hand, I get people from Awami League: Advisor Mahfuz

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত 'তারুণ্যের উৎসব'-এ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "যেখানে হাত দেই সেখানে আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানে হাত দেই না কেন আদর্শিক গুন্ডাদের পাওয়া যায়। শেখ হাসিনার সময় যে ফ্যাসিবাদ ছিল, সেখানে তার দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রশাসন এবং পুলিশের লোকও ছিল।" উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানকে 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবে অভিহিত করে বলেন, "এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।"…
SUPER MORE
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি

Passport canceled police verification in passport and issued circular

জন ভোগান্তি লাঘবে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, ‘পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে: (ক) নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে; (খ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ…
SUPER MORE
চলতি মাসেই সব বই পাবে শিক্ষার্থীরা: উপদেষ্টা ডা. বিধান

Students will get all the books this month: Advisor Dr. Bidhan

চলতি মাসে সব বই শিক্ষর্থীর কাছে পৌঁছে যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, এরই মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা ৮৫ ভাগ বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ডিসিরা প্রাথমিক শিক্ষার নানান সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যেন সঠিকভাবে হয় সে বিষয় জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই,…
SUPER MORE
মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

Metro rail closure warning

আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই হুঁশিয়ারি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন। এর আগে…
SUPER MORE
তিন বিষয়ে পিএসসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Important PSC decisions in three subjects

সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্মকমিশন-পিএসসি। এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান। সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব…
SUPER MORE
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

Operation Devil Hunt further arrested 529

যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গত রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি…
SUPER MORE
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

Why aren't measures to prevent the theft of luggage at airports: High Court

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে তদন্ত কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল। রিট আবেদনে বিমানবন্দরে প্রবাসী ও আগমনী ব্যক্তিদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কমিটি গঠন চাওয়া হয়েছে। এ ছাড়াও যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে।
SUPER MORE
টানা ৮ দিন বৃষ্টির আভাস

8 days of rain in a row

দেশের বিভিন্ন অঞ্চলে টানা আট দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র…
SUPER MORE
কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Government has taken initiative to modernize the Coast Guard: Home Affairs Advisor

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ‌ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর ও নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.