nationality

আদালতে মামলা করায় রামগঞ্জে  কৃষকের ১০হাজার গাছ কেটে দিলেন তথ্য উদ্যোক্তা

Filed in court, Ramganj cut down 10,000 trees of farmers Data Entreprene

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে থানায় মামলা করায় পূর্ব শত্রুতার জের ধরে জাহিদুল ইসলাম জুয়েল নামের এক কৃষকের প্রজেক্টের ১০হাজার গাছ কেটে সাবাড় দিয়েছেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা আরিফ হোসেন। ঘটনাটি ঘটেছে ৪মার্চ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্বপাশের কৃষি মাঠে। খবর পেয়ে ৫মার্চ সকালে রামগঞ্জ থানা পুলিশের এসআই অলি উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৃষ্ট ঘটনায় কৃষক জুয়েল বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রচুর পরিমান গাছ কাটার ঘটনায় স্থানীয় ওই এলাকার কৃষকদের মাছে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বড়…
SUPER MORE
নরসিংদীতে আবারও স্কুলের শ্রেণীকক্ষে ৩০ শিক্ষার্থী অসুস্থ

30 students are sick in school classrooms in Narsingdi

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে রবিবার (৫ মার্চ) আবারও সেই শিক্ষা প্রতিষ্ঠানে ২ শিক্ষিকাসহ ৩০ শিক্ষার্থী শ্রেনীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাদের ৫ জনকে চিকিৎসার্থে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়া স্কুলটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা এবং ঘটনার কারন উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আবার শ্রেনীকক্ষে একের পর এক ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর আগে স্কুলটিতে গত বৃহস্পতিবার একইভাবে শ্রেনীকক্ষে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে সেখানে আবারও একইভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ…
SUPER MORE
খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ

Professor Abdullah Abu Saeed, the new Dean of Social Science School in Khubi

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। আজ রবিবার (০৫ মার্চ) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন। এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের স্থলাভিষিক্ত হন তিনি। অফিস আদেশে জানা যায়, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এর ডিনের মেয়াদ শনিবার (৪ মার্চ) শেষ হয়। খুবির আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক ঐ স্কুলের অধিন সমাজবিজ্ঞান…
SUPER MORE
কারাগার থেকে গম বিক্রি, আটক ২

Selling wheat from prison, seized 2

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গম জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। শনিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার থেকে ট্রাকসহ গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক চালাকসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগমারা উপজেলার চানদার আড়া গ্রামের ট্রাক চালক হাসেম আলী (৪৫) ও মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০)। মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, কারাগারের গম নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম গমগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। গমগুলো কারাগার থেকে কি ভাবে বের হল সেটি খতিয়ে দেখা হচ্ছে। ওসি বলেন, আটক…
SUPER MORE
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Prime Minister calls on UN to take effective steps to stop Ukraine-Rashita war

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব বিশেষ ও কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) বিকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছেছেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন…
SUPER MORE
রামগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করলেন এমপি আনোয়ার খান

MP Annatar Khan distributed checks among the victims of fire in Ramganj

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঢেউ টিন ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এছাড়া প্রত্যেক পরিবারকে কম্বল ও বসতবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন দেয়া হয়। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মোস্তান বাড়ী প্রাঙ্গণে এমপির ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা। এসময় উপস্থিত ছিলেন কা নপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান, ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন খান, আওয়ামী…
SUPER MORE
বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে এমপি মজিদ খানের মতবিনিময়

MP Majid Khan's views with journalists in Bananichang

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান নিজ নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেছেন। শনিবার ৪ মার্চ দুপুর ১২টায় বানিয়াচং উপজেলার সভাকক্ষে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত হয়ে একটি প্রতিকূল পরিবেশে আমাকে কাজ করতে হয়েছে। বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা দুটি হাওরবেষ্টিত হওয়ায় অতীতে আমাদের ভরসা ছিল ‘বর্ষায় নাও,হেমন্তে পাও” এখন আমাদের সেই অবস্থা নাই। বাংলাদেশের যে কয়েকটি উন্নয়ন বঞ্চিত এলাকা ছিল এরমধ্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা…
SUPER MORE
রাজশাহীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

Arrested with gold bars in Rajshahi 1

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮ টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান (২৭) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণেরবার গুলো উদ্ধার করে। রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যাক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ইজি বাইকে চড়ে যাচ্ছে। গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানানের কাছে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার ও…
SUPER MORE
ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে শিক্ষার্থীরা: আনোয়ার খান এমপি

Students will be the artisans of future smart Bangladesh construction: Annotar Khan MP

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, আমরা মানবিক বাংলাদেশে বসবাস করছি। সে মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব। আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এ কথা উল্লেখ করে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই, শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (৪ মার্চ) শনিবার বিকেলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের…
SUPER MORE
নিহত বিএনপি নেতা নান্টুর পরিবারের পাশে  নাজমুল হাসান

Nazmul Hasan is next to the family of the deceased BNP leader Nantu

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক আজহারুল ইসলাম নান্টু দম্পত্তির দুর্ঘটনায় বেচেঁ যাওয়া একমাত্র কন্যা ফারিয়ার চিকিৎসার সহায়তা ও খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটিকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় মাতা-পিতাহারা মেয়েটির ফ্যাল ফ্যাল দৃস্টি আর ব্যকুলতা দেখে পিতৃস্নেহে পরম আদরে বুকে টেনে নেন বিএনপি এই নেতা। এসময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। রোটারিয়ান নাজমুল হাসান বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা বিএনপি নেতার সস্ত্রীক মৃত্যু পরিবার…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.