Anti-narcotics campaign in Charbhadrasana at night

shear

Faridpur District Representative

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম  কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত  ১০টা পর্যন্ত উপজেলার মাথাভাঙ্গা ও মৌলভীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে মৌলভীরচর  উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.