Aomi League and Jamaat are doing new conspiracy: Abul Khat's Bhuitha MP

shear

 

Pradeep Kumar Rat, Special Representative:

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের  বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচন কঠিন ও কঠোর হবে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দুই দল  একত্রিত হয়ে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নে যুবদলের  কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ব্যালটের মাধ্যমে জনগণকে  ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা  যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। সভার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর  হোসেন সম্রাটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস, পৌর যুবদলের আহ্বায়ক নুর ই হেলাল মামুন, সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.