EB Khaleda Geeta is led by the Debating Society Irani and Bithi

shear

Irfan Ullah, EB:

ইসলামী বিশ্বদ্যিালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি ২০২৪-২৫ এর কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ-জোহরা ইরানী ও সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী জান্নাতুল ইসবা বিথী নির্বাচিত হয়েছে।

বুধবার (২৯ মে) খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি বলেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে আমি আনন্দিত।ধন্যবাদ হল প্রভোস্ট কাউন্সিল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আমাকে যোগ্য মনে করায়।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো পরিপূর্নভাবে দায়িত্ব পালন ও “KZHDS “কে এগিয়ে নিয়ে যাবার। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আইন বিভাগের ফারহা শারমিন বিন্দু , সহ-সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের জাসিয়াহ শাম্মী, যুগ্ম সাধারণ সম্পাদক আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মানসী রায়, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক ফোকলোর স্টাডিজ বিভাগের তাজমীন রহমান। সাংগঠনিক সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সাদিয়া মুবাশ্বিরা, অর্থ সম্পাদক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আফরোজা খান স্মৃতি, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগ মুমতাহিনা রিনী, প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের তাসলিমা আরেফিন অর্থি, বিতর্ক গবেষণা সম্পাদক ফলিত রসায়ন বিভাগের নুসরাত জাহান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিওগ্রাফি বিভাগের সাদিয়া ইসলাম মৌ, অনুষ্ঠান সম্পাদক মাহমুদা আক্তার তানিয়া। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রিদুয়ানা রহমান ও ব্যবস্থাপনা বিভাগের মায়শা খাতুন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.