In Ramganj, the Prime Minister will post an objectionable post, the youth will be imprisoned

shear

Abu Taher, Ramganj Representative: 

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোষ্ট দিয়ে কটুক্তি করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে ছবি পোষ্ট দিয়ে ফারুক কটুক্তি করে। অভিযোগটি আদালতে প্রমাণিত হয়েছে। এতে আদালতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করে। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিল না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্ত ফারুক হোসেন রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চন্ডীপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।

এজাহার সূত্র জানায়, মামলার বাদী নজরুল ইসলাম (৪৫) চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক। তিনি একই ইউনিয়নের উত্তর চন্ডীপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। অভিযুক্ত ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি তৈরি করে ফারুক ফেসবুক ও টিকটক পোস্ট দিয়ে কটুক্তি করে।

ঘটনাটি মানহানিকর হওয়ায় গত ১২ মার্চ রাতে তাকে লোকজন আটক করে পুলিশে সৌপর্দ করে। পরদিন নজরুল ইসলাম বাদী হয়ে রামগঞ্জ থানায় ফারুকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। একইদিন লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। গত ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুক হোসেনের অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.