in Sripur Baul Sandhya to build a drug-free society 

shear

খান শ্রীপুর থেকে,

শ্রীপুর পৌরসভার উত্তরপাড়া  মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী লোকায়ত সংগীত বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৪অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তরপাড়া খোলা মাঠে এই বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বাউল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আহমাদুল কবির মন্ডল (দারা)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের  সাবেক ছাত্রনেতা শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল।

বিশেষ মেহমানের বক্তব্যে নাসিম মন্ডল বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে আগে পরিবারের অভিভাবকে  সচেতন হতে হবে, আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবো না যতক্ষণ না অভিভাবকরা তাদের সন্তানের ব্যাপারে সচেতন না হবেন। আপনার সন্তান কোথায় যায় কার সাথে মেলামেশা করে তার খোঁজখবর নিন। প্রতিটি পরিবার  মাদক মুক্ত হলে সমাজ মাদকমুক্ত হবে দেশ মাদকমুক্ত হবে।

বাউল গান নিয়ে নাসিম মন্ডল বলেন, বাউল গান বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ, এটা আমাদের সাংস্কৃতির ঐতিহ্য, আবহমান বাংলার প্রকৃতি মাটি ও মানুষের মনের ভাব ফুটে উঠে বাউল গানের মাধ্যমে।

বাউল সন্ধ্যা অনুষ্ঠান উদ্বোধন করেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান। শ্রীপুর সাব রেজিস্ট্রি  অফিসের সভাপতি হুমায়ুন কবির গাজীর সভাপতিত্বে ও বাউল শিল্পী ও সংগীত গুরু  এসএম মোস্তফার সঞ্চালনায় বাউল সন্ধ্যায় বক্তব্য রাখেন, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমেদ, শ্রীপুর   পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান  মন্ডল, শ্রীপুর উপজেলা পরিষদে  ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র নেতা  রাকিবুল হোসেন আকন্দ,পৌর  কৃষক দলে সাধারণ সম্পাদক মোঃ রাহাত  হাসান জুয়েল। বাউল সন্ধ্যা উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয়  নেতাকর্মী ও  সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে বাউল সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী বৃন্দ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.