Beksahra is a huge courtyard meeting of the chairman candidate Moshalem Mridha

shear

বাবুল খান শ্রীপুর থেকে,

শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোছলেম উদ্দিন মৃধা। ৩নভেম্বর মঙ্গলবার ৬নং ওয়ার্ডের বেকাসাহরা গ্রামের সাধারণ নারী-পুরুষ ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন তিনি।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোছলেম উদ্দিন মৃধা বলেন, আমার জীবনে কোন দিন কারো কাছে টাকা চাইনি, টাকা খাওয়ার চিন্তা আমার মাথায় ডুকে না, কারো চুল পরিমাণ ক্ষতি হোক এটা আমি চাই না, আমি  রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, রাজনৈতিক প্রতিহিংসা না করলেই আমরা ভাল থাকতে পারবো। ভোটারদের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী বলেন, আপনারা যদি মনে করেন আমি আপনাদের আমানত সু-রক্ষা করতে পারব তাহলে আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, আমি ছাত্র দলের মাধ্যমে রাজনীতি শুরু করেছি পরবর্তীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আমি বিশ্বাস করি দল আমাকে অবশ্যই মনোনয়ন দিবে ইনশাল্লাহ।

বিএনপি নেতা আকরাম সরকারের সভাপতিত্বে ও মোশাররফ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হাকিম, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ- সভাপতি শাহীন আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছফির মৃধা, ৯নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদনা সামসুল আলম, বিএনপি নেতা খলিল, সাইফুল ইসলাম, ছিদ্দিক ও শামীম আল মামুন প্রমূখ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা কর্মী, এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটার, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.