Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুরের রামগঞ্জে উত্তর চন্ডিপুরের খামার বাড়িতে বৃস্পতিবার সন্ধায় মা এবং মেয়ে হত্যা কান্ডের ঘটনায় জড়িত খুনিদের গ্রেপ্তারে রামগঞ্জ থানা পুলিশকে ৭২ ঘন্টার সময় বেঁেধ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধায় স্থানীয় এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে নিহত মা জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীমের জানাযায় বক্তব্য প্রদানকালে এমন সময় বেঁেধ দিয়েছেন এলডিপি’র একাংশের মহাসচিব এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। এসময় তার বেঁেধ দেওয়া সময়ের মধ্যে প্রকৃত খুনীদের গ্রেপ্তারে ব্যার্থ হলে রামগঞ্জ থানা ঘেরাও করার ঘোষণা দেন তিনি।বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, পুলিশের ব্যার্থতায় শুধু থানা ঘেরাও কর্মসূচী নয় প্রয়োজনে এর চেয়েও কঠিন কর্মসূচী দেওয়া হবে। তিনি বলেন, সারা দেশে পুলিশের নিস্কীয় ভূমিকার কারনেই এমন অপরাধ কর্মকান্ড ঘটছে। পরে শাহাদাত হোসেন সেলিম মা এবং মেয়ে হত্যাকান্ডের ঘটনাকে রামগঞ্জের ইতিহাসে জঘন্যতম দাবি করে ব্যবসায়ী মিজারুর রহমানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ নিহতদের রুহের মাঘফিরাত কামনা করেন।
If the killers are not arrested within 72 hours, the ultimatum of Ramganj police station will be surrounded
