Laxmipur, a human chain to demand the arrest of attackers on school students

shear

Laxmipur:

লক্ষ্মীপুরে স্কুলছাত্র ইকবাল হোসেন হৃদয়ের (১৬) ওপরহামলাকারী বহিরাগত জীবন হাসান রকি ও তার সহযোগীদেরগ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ আগস্ট) দুপুরে রামগতি সড়কের আবিরনগরনূড়িগাছতলা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এরআগেক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তারা মানববন্ধনেমিলিত হয়।হৃদয় লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দশম শ্রেণিরইলেকটিক্যাল ট্রেডের ছাত্র ও শহরের মাস্টার কলোনী এলাকার আবুলবাশারের ছেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দশম শ্রেণির ছাত্র মো. রাকিব, সোহেলহোসেন রাজু, মাহমুদ ইসলাম প্রিয় ও মেহেরাজ আল রশিদ প্রমুখ। এসময় বক্তারা, হৃদয়ের ওপর হামলাকারী বহিরাগত জীবন হাসান রকিসহতার সহযোগীদের গ্রেফতার করে সুস্থ বিচার দাবি করেন। এছাড়াওকলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ ও ছাত্রীদের উত্যক্ত বন্ধকরতে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রকি ও তার সহযোগীরা স্কুলছাত্রহৃদয়কে বেদম মারধর করে। এলোপাতাড়ি মারধর করায় তার মাথায় জখমহয়। পরে বিদ্যালয়ের ছাত্ররা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদরহাসপাতালে ভর্তি করে। শনিবার (৫ আগস্ট) হৃদয় বাদি হয়ে লক্ষ্মীপুরমডেল থানায় রকিকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করেএকটি অভিযোগ দায়ের করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.