Newcomer UNO Rifatul Islam wants everyone's cooperation in Rupsa developed and smart upazila community.

shear

 

Md. Hasibuzzaman Tipu, Staff Reporter:

খুলনার রূপসা উপজেলাকে উন্নত, স্মার্ট ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে  তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে রূপসার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে দায়িত্বশীল  ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুম খান,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবুল বাশার।

এ সময় রূপসা প্রেসক্লাব, প্রেসক্লাব রূপসা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজনৈতি ক নেতৃবৃন্দের অংশগ্রহণ

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জু লু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ।

এছাড়া ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাইক, জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবীবুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু ও সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার এবং টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাহার আলী ফকির, কাজদিয়া কলেজের প্রভাষক মেসবাহ উদ্দিন সেলিম, চাঁদপুর দাখিল মাদ্রাসার সু পার মাওলানা জাহাঙ্গীর আলম এবং শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সভায় বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা রূপসা উপজেলার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে রূপসা উপজেলাকে আরও উন্নত, জনবান্ধব ও সম্ভাবনাময় জনপদ হিসেবে  গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.