Central Chhatra League leader Russell announced his candidacy for a youth rally in Ramganj

shear

Abu Taher, Ramganj Representative: আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলাব্যাপি প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাস্ততা বেড়েছে প্রচার প্রচারনায়। এরই মধ্যে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি তাহসান আহমেদ রাসেল। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত ছাত্রলীগের তারুণ্যের সমাবেশে এই প্রার্থীতা ঘোষণা করেন তিনি। রামগঞ্জের কৃতি সন্তান তাহসান আহমেদ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম. হলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রার্থীতা ঘোষনার পর পর বিভিন্ন ইউনিয়নে ও পৌর শহরে শুরু করছেন নিজের নির্বাচনী প্রচার প্রচারনা। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে শত শত নেতা কর্মীদের নিয়ে উপস্তিত হন কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা। পরে রামগঞ্জ শহরের সোনাপুর, কাঠবাজার, ওয়াপদায়সহ বেস কিছু স্থানে জনসাধারণ ও ব্যাবসায়ীদের সাথে নিজের প্রার্থীতার কথা জানান দিয়ে সকলের নিকট দোয়া চেয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারনা করেন। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। পরিশেষে রামগঞ্জ পৌরসভার সামনে নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে শান্তি বিরাজমান। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ নিরাপদ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.