Underchar UP Chairman Jasim Uddin expressed his anger at lies

shear

No.Kakhali Representative:

আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুলালের মৃত্যুর পর কুচক্রী মহলের মিথ্যাচারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী সদর ২০নং আন্ডারচরের বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

বুধবার (৩১) জুন তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, প্রিয় ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম।
আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ও বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আপনারা আমাকে সেই ছোট বেলা থেকে চিনে আসছেন, আমি কেমন কি তা আপনাদের সকলের অবগত। আমি বিগত দুই বারের ৫ নং ওয়ার্ড মেম্বার হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। তারই ধারাবাহিকতায় এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। প্রিয় এলাকাবাসী, আমি প্রতিযোগিতার রাজনীতি করি তবে প্রতিহিংসার নয়। আমরা যারা নেতৃত্বস্হানে আছি আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা করে কোন মায়ের বুক খালি করা এটা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আপনারা জানেন দুলাল মেম্বার আমার সহযোদ্ধা ছিল,একই সাথে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী ছিল। তাই বলে আমি এমন ঘৃণিত কাজের সাথে যুক্ত হবো তা কি কখনো হয়,আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আজ আমার জনপ্রিয়তা আকাশ চুম্বি দেখে কিছু দুষ্ক্রীতকারীর চোখে পড়েছে। তাই প্রতিহিংসা করে আমাকে দোষরোপ করতে চাচ্ছে, আমার আল্লাহ এবং আপনারা যদি আমার পাশে থাকেন। তাহলে কোন ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ, তবে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যেন কোন নিরীহ লোক হয়রানি না হয়। তার সাথে আমিও আইন শৃঙ্খলা বাহিনীকে বলব সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দুলাল মেম্বারের খুনীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মেম্বারের মৃত্যু হয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নিহতের জ্যাঠাতো ভাই মো. হানিফ দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.