Mosharraf Hossain is the volunteer of the World Cup.

shear

বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ, এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্ব কাপকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে স্বেচ্ছাসেবক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফিফা। ২১ নভেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ উপলক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে নিবার্চিত হয়ে সাক্ষাৎকারের জন্য বাংলাদেশ থেকে কাতারে ডাক পেয়েছেন শেরপুরের মোশারফ হোসাইন।

জানা যায়, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ ফুটবল এসোসিয়েশন (ফিফা) থেকে মোশারফ হোসাইনকে পাঠানো এক ইমেইলে তারা লিখেছেন, এটি একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ সাক্ষাতকার। আমরা উচ্ছ্বাসিত আপনার সাথে সাক্ষাত করার জন্য। আগামী মাসে সাক্ষাতকার শেষে পর্যায়ক্রমে অংশ নিবেন রুল’স অফার, শিফট সিলেকশন, ট্রেনিং, ইউনিফর্ম এবং স্বীকৃতি ও বিশ্বকাপ আসরের মূল পর্বে।

মোশারফ হোসাইন একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও স্বেচ্ছাসেবক। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা এই তরুণ ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবী কাজ ও সাংবাদিকতার সাথে জড়িত। করোনাকালীন সময়ে বেদে জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে প্রশংসিত হন, পরে হিডেন হিরো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ‘মোশারফ হেল্প’স দ্য স্নেক চারমার কমিউনিটি’ শিরোনামে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার। ১৪ ও ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ এর প্রেস এন্ড মিডিয়া বিভাগের টিম লিডার (স্বেচ্ছাসেবক) হিসেবেও কাজ করেছেন এই তরুণ। এছাড়া দেশের জাতীয় গণমাধ্যমে মোশারফ হোসাইনের লেখা অনেক ফিচার প্রতিবেদন প্রশংসা কুড়িয়েছে। ফিফা কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে এই তরুণ কাজের সুযোগ পাবেন ‘মিডিয়া ক্যাটাগরিতে’।

মোশারফ হোসাইন বলেন, ফিফার কাছে বেশ কিছু পরীক্ষা দিয়ে কাতার যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। বাংলাদেশ থেকে কতজন অংশ নিচ্ছে সেটা এখনও জানতে পারিনি, তবে কাতারে থাকা অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয়েছে তারা অনেকেই অংশ নিচ্ছে।

পৃথিবীর সবচেয়ে বড় এই আসরে দেশ থেকে অংশ নিতে পারলে বাংলাদেশকেও বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারবো। তবে আমি যেহেতু এখনও একজন শিক্ষার্থী সেই হিসেবে যাতায়াতে জটিলতা তো আছেই। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ ক্রীড়ার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.