Auspicious opening of Bangabandhu and Bangmata National Gold Cup Football Tournament in Narsingdi

shear

Md. Mubarak Hossain, Narsingdi representative

নরসিংদীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা-১৭ এর শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (৬ই জুন) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ,নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,বিভিন­্ন পৌরসভার কর্মকর্তাবৃন্দ,গণ্যম­ান্য ব্যাক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টে নরসিংদীর ৬টি উপজেলা ও ২টি পৌরসভাসহ মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করবে। ৪দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদিন সকালে ও বিকেলে ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.