Kamalnagar Press Club Election President Mithu Secretary Fatz

shear

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎​লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় সভাপতি ইউছুফ আলি মিঠু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ২৪মে সাধারণ সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে  নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিধন্দিতায় সভাপতি পদে ইউছুফ আলি মিঠু নির্বাচিত হলেও  সাধারণ সম্পাদক পদে ফয়েজ মাহমুদ ১৩ ভোট ও মো ইব্রাহিম ১৩ ভোট পেয়ে সমান সমান ভোট পাওয়ায় পুনরায় এই পদে নির্বাচনের দিন ২৫জুন নির্ধারণ করা হয়।  এতে আবারও দুই প্রার্থী ১২ করে পেয়ে সমান সমান হওয়ায় পূর্ব সিধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন লটারির বাস্তবায়ন করলে লটারিতে ফয়েজ মাহমুদের নাম উঠায় নির্বাচন কমিশন ফায়েজকে বিজয় প্রার্থী ঘোষনা দেন। এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোশারেফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম,  অর্থ সম্পাদক পদে আহম্মেদ শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে ইব্রাহিম সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরনবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়  সম্পাদক পদে শ্রীবাস মজুদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, নির্বাহী সদস্য পদে মো. শাহজাহান ও আব্দুর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছে।  আগামী মেয়াদের জন্য এই নতুন কমিটি ঘোষনা দেন নির্বাচন কমিশনার ও হাজিরহাট উপকূল সরকারি কলেজ এর অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, এডভোকেট এমরান হোছাইন নিখিল, এডভোকেট আব্দুল্লাহ আল মারজাহান।

‎​নবনির্বাচিত সভাপতি ইউছুফ আলি মিঠু এবং সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, কমলনগর উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রশাসনের সহযোগিতায় প্রেসক্লাবের মর্যাদা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন,  কমলনগর প্রেসক্লাব উপদেষ্টা কাজী মোহাম্মদ ইউনুস, সাইফুল্লাহ হেলাল, সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান, সানা উল্যাহ সানুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.