EB's Shapla Forum results published, those who

shear

EB Correspondent:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩০ জন প্রার্থী। এতে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৪ জন শিক্ষক। তার মধ্যে ০৭ ভোট বাতিল বলে গন্য হয়েছে। এবং ২১৭ টি ভোট বৈধ হয়েছে।

এতে সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ১২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান (১২০), কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৮), গনিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান (১১৭), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১১৬), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১১৫), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক (১১৪), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১১২), হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন (১১০), বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন (১০৯), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম (১০৯), আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (১০৯) ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (১০৯)।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে নির্বাচিতদের থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে মনোনয়ন দেয়া হবে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.