Son killed by boat sinking in Nabinagar, mother injured
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস নদীতে নৌকা ডুবে রিয়াদ নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় শিশু টির মা বিউটি বেগম গুরতর আহত হয়ে নবীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর নৌকাঘাটে এই ঘটনা ঘটে৷ নিহত শিশু রিয়াদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর নৌকা ঘাট থেকে একটি মালবাহী নৌকা উরখুলিয়া যাচ্ছিলো, নবীনগর নৌকা ঘাট থেকে ছাড়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়৷ পরে দ্রুত আমরা উদ্ধার কাজ করি, নৌকা ডুবির কয়েক মিনিটের মধ্যে এক মহিলাকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর শিশু বাচ্চাটি নদীতে ভেসে ওঠে।…
