Bengali New Year's procession in Narsingdi And the month-long Boishakhi fair
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ- ১৪২৯। বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে শুরু হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এরপর দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম এলাকায় মাসব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর…
