Iftar Mahfil held by Ratapura Police in Narsingdi

shear

Md. Mubarak Hossain, Narsingdi representative:

নরসিংদীর রায়পুরা থানা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ ইফতার মাহফিল।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলি পাঠান, উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা থানা ওসি তদন্ত গোবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট ইউনুস আলী ভূঁইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মোমেন,মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক,রায়পুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,পুলিশ­ের অন্যান্য সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.