Palli News' special representative Pradeep Rao is crying in the hospital after being injured in the movement
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পেশাগত কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এক সংবাদকর্মী। তিনি সরকারে নিবন্ধনিত স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল পল্লী নিউজ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক প্রদীপ রায় (৫২)। দৈনিক জনকন্ঠ'র রায়পুর উপজেলার নিজস্ব সংবাদদাতা এবং জাতীয় ইংরেজি দৈনিক দ্যা নিউজ টাইমস'রও রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সে উপজেলার পূর্বলাছ গ্রামের মৃত সুধীর রঞ্জন রায়ের ছেলে। গত ৭ আগষ্ট হায়দারগঞ্জ-রায়পুর সড়কের মিজিগ স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকের ছেলে সৃজন রায় জানান, তার বাবা গত ৭ আগষ্ট উপজেলার আলতাফ মাস্টার ঘাটে আন্দোলনকারি ও স্থানীয় আওয়ামী…
