Students will be the artisans of future smart Bangladesh construction: Annotar Khan MP
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, আমরা মানবিক বাংলাদেশে বসবাস করছি। সে মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব। আজকের শিক্ষাথীরা ভবিষৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এ কথা উল্লেখ করে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত মানবিক জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই, শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও একাগ্রতায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (৪ মার্চ) শনিবার বিকেলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের…
