Human chain to protest against the killing of Nadeem in Banshkhali
জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৮ জুন রবিবার বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশখালী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা। বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি মাওলানা শফকত হোসাইন চাটগামী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ, পল্লীনিউজ অনলাইন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, বাংলাদেশ সকাল ও দৈনিক তথ্যবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার বাঁশখালী প্রতিনিধি আবুবকর বাবুল,…
