Rabi teachers and students demanding the release of Jabi student Khadija
রাজশাহী প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্বরে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এসময় সাইবার নিরাপত্তা আইনও বাতিলের দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এটি একটি কালো আইন এবং এর মাধ্যমে জবি শিক্ষার্থী খাদিজা, লেখক মুশতাকসহ অনেকে ধরাশায়ী হয়েছে। এসময় তারা সাইবার নিরাপত্তা আইন বাতিলসহ অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ…
