Celebrating two decades of recitals at EB
ইবি সংবাদদাতা: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি ও পূনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (ইবি) হতে আনন্দ র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য…
