The seminar on ‘importance of productivity in building an improved Bangladesh’ in Lakshmipur
এ আই তারেক ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে শনিবার (১১ মে) সকালে সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘এনপিও’র জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) লক্ষ্মীপুর জেলা আয়োজিত ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) বাস্তবায়নে। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রমেই উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত,…
