Human chain demanding the removal of the principal of the madrasa in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহীন দুর্নীতি অনিয়ম অযোগ্যতার পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধংসের ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে কচুয়া-শাহাপুর সড়কে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই কর্মসূচী পালন করেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আঁতাত করে এবতেদায়ী শিক্ষক মোঃ শাহ আলম কচুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী মোহছেনা আক্তারকে। এরপর তিনি মনগড়া সিদ্ধান্তে মাদ্রাসাটিকে গড়ে তুলেছেন দুর্নীতি আর সন্ত্রাসীদের…
