BNP united in forgetting the conflict in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভক্ত বিএনপি সকল দ্বন্দ্ব ভুলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষে সংসদ সদস্য প্রার্থী সেলিমকে ওই সমর্থন জানানো হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও…
