Workshop to prevent drug abuse in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানা…
