Nobiprobi Journalist Association President Imam, General Secretary Noman
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানব জমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান। সোমবার (২৩ সেপ্টেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: আবদুল কাদের, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: ফাহাদ হোসেন, যুগ্ম…
