Laxmipur illegally sold TCB products, inspectors withdraw
লক্ষ্মীপুরে সরকারি পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে ইকবাল মাহমুদ নামের এক টিসিবির পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে। এসময় টিসিবির মালামাল ভর্তি ১টি পিকআপ ও ১টি অটোরিক্সা আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) । বুধবার (১৯ মার্চ) দুপুরে জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলে সরকারি মালামাল (সয়াবিন তেল, চিনি, ছোলা, মসুর ডাল) অবৈধভাবে বিক্রি করার সময় ০১টি পিকআপ ও ০১টি অটোরিক্সা আটক করে (এনএসআই)। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এসে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর জেলায় কর্মরত টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে প্রত্যাহার করে এবং অভিযুক্ত ডিলার মো. এমরান হোসেনকে জরিমানা করা হয়। জানা যায়, লক্ষ্মীপুর জেলা…
