Re-excavation of the canal of Silampur Char canal has started
মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় সিলেমানপুর চরের খাল ৬ লাখ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ১.৬ কি.মি.প্রস্থ ২৬ ফুট এবং ৮ ফুট গভীরতা পুনঃ খননের শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ইউএনও মুহাম্মদ আল-আমিন,প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ ডঃ নাজমুল নাহার, প্রোগ্রামার অফিসার এস এম ফেরদৌস। সোমবার সকালে অনুষ্ঠিত খাল পুনঃখনন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী। প্রভাষক আঃ হালিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার,অবঃ প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান,সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,জেলা ছাত্রলীগ নেতা…
