The good news that the students gave to seven colleges adviser
সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে এবং এটার মডেল কী হবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামো ব্যাপার রয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা বলেন উপদেষ্টা। আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। তিনি বলেন, এখানে বহুবছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা…
