Bangladesh Shilpakala Academy's founding anniversary celebration in a festive atmosphere
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকালো আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একাডেমির নন্দনমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী একাডেমির কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। এরপর ৪৯ বছরের শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কার্যক্রমের ওপর ১০ দিনব্যাপী চলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলা এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টা থেকে। পরে একাডেমির শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের…
