Accident য় Ayriyan soul praying for forgiveness
বাবুল খান, শ্রীপুর, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ানের আত্মার মাগফেরাত কামনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আরিয়ানের নিজ বিদ্যালয়ে ২১ এপ্রিল সোমবার সকাল ১১টায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক খলিলুর রহমান সহ অন্যান্য শিক্ষক বৃন্দ, অভিভাবকবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রী ও নিহত আরিয়ানের স্কুলের সহপাঠী। আরিয়ানের এমন মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্কুলের ছাত্র-ছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। ছাত্র-শিক্ষক অভিভাবক এলাকার সচেতন জনগন সবাই শোকাহত, ব্যতীত মর্মাহত। উল্লেখ্য গত রবিবার স্কুল…
