Beethika Binte Hossain in the reserved women's seat; Ramgki-Kamalnagar is excited

shear

মোখলেছুর রহমান ধনু রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলার কৃতী কন্যা ও তৃণমূলের লড়াকু নেত্রী  বীথিকা বিন হোসাইন। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করলে তাতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই রামগতি ও কমলনগর উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।  রামগতি-কমলনগরের মানুষের কাছে ‘প্রিয় ভাবি’ হিসেবে পরিচিত বীথিকা বিন হোসাইন দীর্ঘদিন ধরে রাজপথের একজন সক্রিয় ও সংগ্রামী নেত্রী। তাঁর শিক্ষাগত যোগ্যতা, মার্জিত ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলীর কারণে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর এই মনোনয়নকে ঘিরে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। দলীয় নেতাকর্মীরা জানান, প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবুর অসমাপ্ত স্বপ্নগুলো তাঁর হাত ধরেই বাস্তবায়িত হবে—এমন বিশ্বাস তাদের। জাতীয় সংসদে গিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের ন্যায্য দাবি-দাওয়া তিনি জোরালোভাবে তুলে ধরবেন বলেও আশা প্রকাশ করেন তারা। এলাকাবাসীর প্রত্যাশা, ভুলুয়া নদী খনন, অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ এবং উপকূলীয় জনপদের জীবনমান৷  উন্নয়নকে অগ্রাধিকার দেবেন এই নবমনোনীত নেত্রী। উন্নয়নই হবে তাঁর কর্মপরিকল্পনার মূল লক্ষ্য—এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। মনোনয়ন পাওয়ার পর বীথিকা বিন হোসাইনের সার্বিক সাফল্য কামনা করেছেন এলাকাবাসী ও সুধীসমাজ। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে রামগতি-কমলনগরের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এদিকে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট বাজারে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. রেদোয়ান হোসেন, রাহিম হোসাইন রাসেদ, মো. আরিফুল ইসলাম রুবেল, আব্বাস উদ্দিন ভুইয়া ও হাচান মাহমুদসহ অনেকে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.