Top News

দেশের সাত বিভাগেই ঝড়ো বৃষ্টির আভাস

Rain in the seven divisions of the country

It is difficult to hear, the elongation of the low-lying region of Bangladesh is going to be rained down. A mild to moderate heat wave is coming out and it may subside from some Jatga, but the temperatures in Rangpur, Dhaka, Mamansingh, Barisal, Chittagong and Sylhet divisions are likely to drop in the next five days.
SUPER MORE
রোববার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

All schools are open from Sunday

আগামীকাল রোববার থেকে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।   শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।   বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার হতে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে প্রচণ্ড দাবদাহের মধ্যে গত ২৮ এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও…
SUPER MORE
‘জয় বাংলা’ হৃদয়ের স্লোগান: স্থানীয় সরকার মন্ত্রী

‘Joy Bangla’ is the slogan of the heart: Minister of Local Government

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান, জয় বাংলা আমাদের জন্মের স্লোগন। জয় বাংলা আমার হৃদয়ের স্লোগান। শনিবার (৪ মে) দুপুরে রাজধানীর খামারবাড়ি কেআইবি অডিটরিয়ামে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে যখন নির্বাচন করি তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, ‘জয় বাংলা’ না বলতে। আমি বুঝতাম কেন আমাকে জয় বাংলা বলতে নিষেধ করে। দেশ স্বাধীনের পরে ২১ বছর টেলিভিশনে শুনি নাই। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে বঙ্গবন্ধুর কথা বলা হতো না। স্বাধীনতাযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, মা-বোন যারা জীবন দিয়েছেন তাদের কথা শুনতে পেতাম না।…
SUPER MORE
এসএসসির ফল প্রকাশ ১২ মে

SSC Result Release on May 12

আগামী ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন। আগামী ১২ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২…
SUPER MORE
মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

Maulana Mamunul Haque was released

তিন বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে। ইতিপূর্বে তিনি ৩৬টি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌছায়। সব মামলার জামিনের আদেশের কপি যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টায়…
SUPER MORE
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

11 people died in lightning in five districts

বজ্রপাতে বৃহস্পতিবার রাঙ্গামাটিতে তিনজন, কক্সবাজারের পেকুয়ায় দুইজন, কুমিল্লায় চারজন, সিলেটের কানাইঘাটে একজন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটি : রাঙ্গামাটির দুই উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সকালে রাঙ্গামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকে এবং দুপুরে একই উপজেলার সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুইনথিয়ান পাড়ায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সিলেটিপাড়া এলাকার বাসিন্দা নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫) ও সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুইনথিয়ান পাড়ায়বেটলিং মৌজার কারবারি মিথুন ত্রিপুরার বোন তনিবালা ত্রিপুরা (২৫)। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর…
SUPER MORE
মাধ্যমিক খুলছে শনিবার, প্রাথমিক রোববার

Secondary opens on Saturday, early Sunday

এপ্রিল জুড়ে তাপদাহের কারণে কয়েক দফা বন্ধ থাকার পর এবার যথারীতি পাঠকার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৪ মে) থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। আর পরদিন রোববার (৫ মে) শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত কতদিন পর্যন্ত বলবৎ থাকবে- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এ সিদ্ধান্তটি সাময়িক। টানা বন্ধের কারণে যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণ…
SUPER MORE
হবিগঞ্জে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত!

Habiganj 4 people of the same family killed in the truck.

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৫ জনের মধ্যে ৪জনই এক পরিবারের। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা…
SUPER MORE
কে এই মিল্টন সমাদ্দার?

Who is this Milton Samadar?

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (০১ মে) রাতেই রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। গোয়েন্দা বিভাগের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি অভিযোগে মামলা দায়ের করা হবে। মামলাগুলো এজাহারভুক্ত হওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলায় মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজনদের সঙ্গে মারধর এবং তার টর্চার সেলসহ সব অভিযোগই তুলে ধরা হবে। এর আগে বুধবার (১ মে) রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ বিষয়ে…
SUPER MORE
‘শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে’

‘Decision to keep classes open on Friday’

সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে, অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদানের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছেন। তবে, স্বপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.