Interim government's message to India on Sheikh Hasina issue
আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে অবস্থানরত অবস্থায় শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না বলে জানানো হয়েছে। এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে। আজ সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত।…
