Central Representative Conference of Independent Ibtedai Madrasa Teachers Association
মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে শিক্ষকদের বেতন প্রদান ও জাতীয় স্কেল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই আগষ্ট (রবিবার) বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আহমেদ শাহিন, মহাসচিব বাংলাদেশ নিকাহ রেজিষ্ট্রার সমিতি ও উপদেষ্টা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বিশেষ অতিথি ছিলেন মাওঃ আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি মোঃ সাইদুর রহমান, মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক…
