Two of the most favorite words of Allah
ছোট কিংবা বড় প্রত্যেকটি নেক আমলই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। কোনো আমল ছোট বলে অবহেলা বা উপেক্ষা করা সমীচীন নয়। কেননা ইখলাসের সঙ্গে করা ছোট আমলও এনে দিতে পারে বড় প্রাপ্তি। কেয়ামতের দিন ওই ছোট আমলটিই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। তাই আল্লাহর পছন্দনীয় আমল ও জিকির যতই ছোট হোকনা কেন, তার প্রতি অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়ে করাই হবে প্রকৃত মুমিনের কাজ। হাদিসে মহান আল্লাহর এমন দুটি পছন্দনীয় আমলের উল্লেখ রয়েছে, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলার কাছে বড় বিনিময় আশা করা যায়। সেগুলো হলো— ১) ওজনে সবচেয়ে ভারী কালেমা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন,…
