It is because of the university that people are known in the world: Shah Manjurul Haque
ইরফান উল্লাহ, ইবি: বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচিতি একটা মানুষের প্রতিষ্ঠালগ্ন থেকে শেষ জীবন পর্যন্ত থাকবে। তাই নিজ প্রতিষ্ঠানকে মনে প্রাণে ধারন করা একটা মানুষে নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের কারনেই মানুষ বড় পরিসরে পরিচিতি লাভ করতে পারে। শনিবার (১৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথি ছিলেন। তিনি আরও বলেন, আমি যখন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত তখন আমার চলাফেরা, যুক্তিতর্ক দেখে কেউ বুঝতো না আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবাই মনে করতো আমি হয়তো অনেক বড় কোনো প্রতিষ্ঠান থেকে এসেছি।…
