Own Correspondent:
লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ ও চর মার্টিনে দুই শিশু মৃত্যুর পর ৯পরিবারকে লকডাউন করা হয়েছে। তাদের মধ্যে একশিশু গত একবছর ধরে খিঁচুনি রোগে ভুগছিল; অপর শিশু গত চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।শনিবার (৪এপ্রিল) সকালে উপজেলার চর মার্টিন গ্রামের ৫বছর বয়সিশিশুটিকে নোয়াখালী নেওয়ার পথে মারা যায়। এরআগে শুক্রবার (৩এপ্রিল)দুপুরে তোরাবগঞ্জ ইউনিয়নের নিজ বাড়িতে ২ বছর ৬ মাস বয়সি অপরশিশুর মৃত্যু হয়। তোরাবগঞ্জ ইউনিয়নে মৃত্যু হওয়া শিশুটির বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন,শিশুটি গত ১বছর ধরে ইপিলেপ্সির (খিঁচুনি) রোগী ছিল। শুক্রবার দুপুরেতার মৃত্যু হয়; তারপরও আমরা সেম্পল কালেকশন করে পাঠিয়েছি। ওই বাড়িরতিন পরিবারকে লকডাউন করা হয়েছে।স্থানীয় চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া জানান,চর মার্টিন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ৫ বছর বয়সি একটি শিশু গত৩/৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়াহয়। পরে অবস্থার অবনতিতে নোয়াখালি হাসপাতালে নেওয়ার পথে শনিবারসকালে তার মৃত্যু হয়। গত ৩/৪ মাসেও তার পরিবারে কেউ বিদেশ থেকে দেশেফিরেনি। তবে তার বাবা গত দুই বছর ধরে বিদেশ রয়েছেন। শিশুর মৃত্যুর খবরশুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমাণ মেডিকেল টিম নমুনা সংগ্রহকরে পরীক্ষার জন্য পাঠায়। এসময় কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিনআহমেদ বাপ্পি মেডিকেল টিমের সঙ্গে ওই শিশুর বাড়ি গিয়ে খোঁজ খবরনেন; আশেপাশের লোকজনকে সর্তক থাকতে বলেন এবং সরকারি নির্দেশানমেনে চলার অনুরোধ করেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন,তোরাবগঞ্জ ও মার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই দুই বাড়ির ৯পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃতু শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষারজন্য পাঠানো হয়েছে।
